আলহামদুল্লিলাহ Green Care Foundation এর অর্থায়নে সেলাই মিশিন বিতরণ সম্পন্ন।
অদ্য ৩০ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গ্রিণ কেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন দরিদ্র মহিলাকে সেলাই মিশিন বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের অফিসার মো: আবুল কাশেম এর পরিচালনায় উক্ত মহতি কাজে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ সাহেব। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল ইসলাম সাহেব।
প্রধান অতিথি তার অনুভূতি ব্যক্ত করে বলেন,,,,
ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ন বাধ্যতামূলক ইবাদাত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে। মহান আল্লাহ রাব্বুল আলামীন মুসলমানদের জন্য যাকাত আদায় করা ফরজ তথা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে ঘোষণা করেছেন। গ্রিন কেয়ার ফাউন্ডেশনের যাকাত ফান্ডের নিয়মিত কার্যক্রমগুলো খুবি টেকশই এবং এর মাধ্যমে অনেক দরিদ্র মানুষ সহযোগিতা পেয়েছে যা নি:সন্দেহে প্রশংশার দাবি রাখে। এ প্রতিষ্ঠান এবং এই কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন








