আলহামদুলিল্লাহ গ্রীন কেয়ার ফাউন্ডেশনের এর অর্থায়নে আরও একটা ঘর (৩নং ঘর) নির্মাণ শেষে উদ্বোধন এর কাজ সম্পন্ন হয়েছে। 🏡

Green Care Foundation এর পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ এর সভাপতিত্বে এবং মাওলানা সাজেদ আহমদ এর সঞ্চালনায় উক্ত প্রগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ ইয়ামির আলী সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মিসবাউল হাছান সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম সাহেব ও জনাব মাওলানা সাজেদ আহমদ প্রমুখ।
জনাব ইয়ামির আলী বক্তব্যে বলেন,আমাদের মনে রাখা প্রয়োজন, নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলী অর্জন করাও জরুরি। তিনি আর বলেন, নবী করিম (সা.) অসহায় মানুষকে সাহায্যের কথা বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি মুসিবত দূর করবে, আল্লাহ কেয়ামতের দিন তার মুসিবতগুলো দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে স্বচ্ছল করে দেবে, আল্লাহ তাকে ইহকাল ও পরকালে স্বচ্ছল করে দেবেন এবং আল্লাহ বান্দাকে সাহায্য করবেন, যদি বান্দা তার ভাইয়ের সাহায্য করে’। Green Care Foundation এর কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই মানবিক কাজ নিঃসন্দেহে প্রসংসার দাবি রাখে।
গ্রীন কেয়ার ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ বলেন, মানুষ হিসেবে মানুষের সহযোগিতা করা আমাদের কর্তব্য। মানুষের মধ্যে সেই মানুষটিই উত্তম যিনি মানুষ ও মানবতার কাজ করেন। মানবতার জন্য ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় আজকে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে আরও ২ টা অসহায় পরিবারকে ঘর বানিয়ে দেওয়া হলো। যারা এই মহান কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দেবেন।