আলহামদুলিল্লাহ গ্রীন কেয়ার ফাউন্ডেশনের এর অর্থায়নে আরও একটা ঘর (৫নং ঘর) নির্মাণ শেষে উদ্বোধন এর কাজ সম্পন্ন হয়েছে। 🏡

গ্রীন কেয়ার ফাউন্ডেশনের এর অফিসার আবুল কাশেম এর সঞ্চালনায় উক্ত প্রগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  জনাব আব্দুল মান্নান সাহেব, জনাব মো: মিসবাউল হাছান সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন  জনাব মাওলানা সাজেদ আহমদ সাহেব, এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব হাফিজ আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,বসবাসের জন্য ছোট হলেও ঘরবাড়ি মানুষের অতীব প্রয়োজন। যে ব্যক্তি কোনো গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেবে তার সওয়াব মৃত্যুর পরও সে কবরে পেতে থাকবে। এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের সওয়াব সম্পৃক্ত থাকবে, তা হলো ইলম শিক্ষা দেওয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সদকা করা।’ গ্রীন কেয়ার ফাউন্ডেশনের এর কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন ।
তিনি আর ও বলেন গ্রীন কেয়ার ফাউন্ডেশনের এর মতো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য অভাবীদের যতটুকু সম্ভব সাহায্য করা, সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। যাদের আল্লাহ তাআলা পর্যাপ্ত ধন-সম্পদ দিয়েছেন তারা অসহায় ও ঘরহীনদের ঘর করে দেবেন। যেখানে পানির সমস্যা, সেখানে পানির ব্যবস্থা করে দেবেন। এই শীতে যাদের জামাকাপড় নেই তাদের জামা-কাপড় দিয়ে জান্নাতের সবুজ জামা জমা করবেন। এসবকিছুই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আর সদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।