আলহামদুলিল্লাহ গ্রীন কেয়ার ফাউন্ডেশনের এর অর্থায়নে ১নং ঘর নির্মাণ শেষে উদ্বোধন এর কাজ সম্পন্ন হয়েছে। 🏡

Green Care Foundation এর পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ এর সভাপতিত্বে এবং মাওলানা সাজেদ আহমদ এর সঞ্চালনায় উক্ত প্রগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মিসবাউল হাছান সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম সাহেব ও মাওলানা সাজেদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, এ মানবিক পরিস্থিতিতে দরিদ্র মানুষকে সহযোগিতা করা, প্রত্যেক মুমিনের উপর অবধারিত। মানুষের সেবা করা আল্লাহ তা’য়ালার বান্দাদের জন্য উত্তম ইবাদাত । Green Care Foundation এর কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই মানবিক কাজ নিঃসন্দেহে প্রসংসার দাবি রাখে। পরিশেষে তিনি আর ও বলেন, আসুন মানবতার এই কঠিন ক্রান্তিকালে বিভেদ-বিভাজন ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *